তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

ঈদ উল ফিতরে দেশে বেড়াতে এসে ফাহমিদা(৫) নামে এক শিশু পানিতে ডুবে প্রাণ গেলো।

বৃহস্পতিবার (১১ই এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা কয়েকদিন আগে ঈদুল ফিতর উদযাপন করতে মা-বাবার সাথে মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে আসেন।

বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলের আপডেট সকল বিস্তারিত পরে জানানো হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version