Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নান্দিরগাঁও ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৯৩ পরিবারে চাল বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২৯৩ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার ৮ এপ্রিল বিকেলে প্রতি পরিবারকে ২৫ কেজি করে জিআর চাল সহায়তা প্রদান করা হয়।
বিতরন কার্যক্রম উদ্ভোদন করেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন মহি ও প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দ।
ঈদুল ফিতরকে সামনে রেখে চাউল পাওয়ায় খুশি উপকারভাগী পরিবারের সদস্যরা।

Exit mobile version