Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

টিসিএ নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি সিয়াম

সোহাগ ইসলাম নীলফামারী:

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) নীলফামারীর দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো. সোহেল সভাপতি ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ভিডিও জার্নালিষ্ট জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৩০ মার্চ শনিবার নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নূরুল করিম, সদস্য বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী, নিউজ টুয়েন্টিফোর টিভি নীলফামারী প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, দৈনিক শিক্ষা বার্তা স্টাফ রিপোর্টার সুভাষ বিশ্বাস ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

এ সময় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম শুভেচ্ছা বক্তব্য দিয়ে নতুন কমিটিকে অভিনন্দন জানান।

সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে চ্যালেন টোয়েন্টিফোরের মো. তাহেরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিটিভির সাদিক বাদল, দফতর সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের মো. রাশেদ ইসলাম, প্রচার সম্পাদক পদে ডিবিসি নিউজের আতিয়ার রহমান ও ক্রীড়া সম্পাদক পদে এনটিভির মো. শাহীনুর ইসলাম।

Exit mobile version