নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান ও হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন এ-র যৌথ উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে নাগরপুরে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার( ২৮ মার্চ) নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ.সালাম এর সভাপতিত্বে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়

পবিত্র কুরআন বিতরণ কালে উপস্থিত ছিলেন হাফেজ আজিম উদ্দীন,শিক্ষক ইমরান মিয়া, ব্যাংকার মো.শাহিন মিয়া,বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিক মিয়া,ডা.কাউছার খান প্রমূখ।

এই পবিত্র কুরআন বিতরণ শেষে ডা: এম এ মান্নান জানান, সারা মাস জুড়ে যারা কুরআন পড়তে জানেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থেকেও বাংলা উচ্চারণ ও অর্থ না জানার কারণে ভুল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ নাগরপুর বাসীকে উপহার দিতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে, ইনশাআল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version