আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত হয়েছে। রবিবার (২৪ মার্চ) নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করে।

নিহত মহিউদ্দিন (৬২) শার্শা কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।

নিহত মহিউদ্দিনের ছেলে জাহিদ জানান, গেলো ১৭ মার্চ (রবিবার) আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চাই। টাকা না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবাকে মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়ীতে নিয়ে আসি। কাল রাতেই আমার বাবা মারা গেছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version