সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ পৌর শহরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বখ্ত ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের আরফিন নগর মসজিদ প্রাঙ্গনে ৬ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বখ্ত ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখ্ত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীরা।

ইফতার বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সমাজের বৃত্তবানদের রমজান মাসজুড়ে দরিদ্র-অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version