কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার( ১৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ পৌরসভার  মেয়র মো. জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম,  সহ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন,  প্রচার সম্পাদক মো. আব্দুল কদ্দুস,  বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন,  সাংবাদিক পিন্টু দেবনাথ,সালাউদ্দিন শুভ, তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব অজয় কুমার দাস চৌধুরী,  ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্টো,৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব দিজেন্দ্র কুমার দেব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version