পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক গলায় ফাঁস দেওয়ার ঘটনা ঘটেছে। সংসার ছেড়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা।

রোববার (১৭ মার্চ) বিকেলের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, নজরুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক ছিলেন। ভ্যানের ভাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করতেন। সংসারে নানা অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে স্ত্রী বিজলী বেগম তার দুই মেয়ে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। এ নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন নজরুল ইসলাম। এই অভিমানে রোববার বিকেলের দিকে সবার অজান্তে বাড়ির ঘরের আড়ার (ধর্ণা) সঙ্গে গলায় রশি পেচিয়ে নজরুল ইসলাম আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ করে সংসার ছেড়ে তার স্ত্রী বাবার বাড়িতে আছেন। আর এই অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version