শনিবার, অক্টোবর ৩

ঝালকাঠি সদর হাসপাতালে সরকারি বন্ধের দিনে রোগীদের সেবা দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি।

সোমবার (১৭ মার্চ)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সরকারি ছুটির দিনে হাসপাতালে এসে রোগী দেখেছেন তিনি।

সেবা গ্রহীতা লিপি আক্তার বলেন,বন্ধের দিনে এসে স্যারকে যে পাবো তা কল্পনাও করতে পারিনি। আর বাহিরে দেখালে অনেক খরচ হতো সেটা আমার পক্ষে সম্ভব ছিলো না।

হাসপাতালের ভর্তি আরেক সেবা গ্রহীতা রহিমা বেগম বলেন,আজকে কোন ডাক্তারই আসেন নাই। স্যার আমাদের চিকিৎসা না দিলে অনেক সমস্যা হতো।

এ বিষয়ে ডা. মেহেদী হাসান সানি বলেন,আজকে জরুরি বিভাগে শুধু একজন চিকিৎসক ছিলেন।হাসপাতালে অনেক রোগীর চাপ ছিলো যা তার একার পক্ষে দেখা সম্ভব ছিলো না। ছুটির দিনে হাসপাতালে রোগীদের সেবা করতে পেরে ভালো লাগলো।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version