কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন তরুণ। শনিবার(৯ মার্চ )দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকার একটি ধানী জমিতে মায়া হরিণটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, শনিবার দুপুরে কালীপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধানীজমি থেকে আটক করেন কিছু তরুণ। পরে বিষয়টি তাঁকে জানালে তিনি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ ও স্থানীয় গণমাধ্যমকে অবগত করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় মায়া হরিণকে রাজকান্দি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। সেখান থেকে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ হরিনটিকে নিয়ে যায়।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।
বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।
ব্রেকিং নিউজ
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার
- ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
- বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।
- নান্দাইলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ


