দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা মদন উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক ভিপি লীজ নবায়ন,সপ-লাইন্সেস একসনা নবায়ন ও ভূমি উন্নয়ন কর আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩মার্চ) উপজেলা ভূমি অফিস এর সামনে রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়।

ভূমি উন্নয়ন কর আদায় মেলায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন, কাইটাইল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ ওবায়দুল খান, মদন পৌর সভা ও চান গাও উপ-সহকারী রুপক চন্দ্র সরকার, মদন ইউনিয়নের উপ-সহকারী মান্নু রায়হান, গোবিন্দশ্রী ইউনিয়নের উপ-সহকারী সৈয়দ জাহাঙ্গীর আলম, মাঘান ইউনিয়নের উপ-সহকারী মির্জা মোঃ মোস্তাফিজুর রহমান, তিয়শ্রী ইউনিয়নের উপ-সহকারী সৈয়দ আশরাফুজ্জামান, নায়েকপুর ইউনিয়নে উপ- সহকারী মোঃ নূরুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের,-সহকারী মোঃ খসরু মিয়াসহ গণ মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ মেলা মোট ৮ টি ষ্টল অংশ গ্রহণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version