বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান

গত দুই বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ সুমন মিয়া (২৬) পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না।
জামালপুরের বকশীগঞ্জে মন্ডলপাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মন্ডলের ছেলে মোঃ সুমন মিয়া (২৬) যৌতুক মামলার আসামি থেকে বিজ্ঞ আদালতের রায়ে সাজা প্রাপ্ত হয়ে পলাতক ছিল। দীর্ঘ গত দুই বছর পর বকশীগঞ্জ থানায় গোপন সংবাদের ভিত্তিতে ঐ সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানার এসআই তারেক মোহাম্মদ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার কাপ্তান বাজার থেকে যৌতুক মামলার প্রধান আসামি মোঃ আঃ মন্ডলের ছেলে মোঃ সুমন মিয়াকে(২৬) আটক করে। তথ্যসূত্রে জানা যায় তার বাড়ি বকশীগঞ্জের মণ্ডলপাড়া গ্রামে। তাকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বকশীগঞ্জ থানায় আইনগতপ্রক্রিয়া শেষে আসামি মোঃ সুমন মিয়াকে (২৬) কে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version