মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট ।। 
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায়  যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত বন্ধন উড়াও ( ৪৪ ) নামের পলাতক এক আদিবাসীকে আটক করেছে র‍্যাব-৫, জয়পুরহাট । বন্ধন উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াও এর পুত্র । এক প্রেস বিজ্ঞপ্তিতে  র‍্যাব জানায়, গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে  র‌্যাব-৫, সিপিসি-৩, ২৫ ফেব্রুয়ারি রবিবার বেলা আড়াইটার সময় উপজেলার  ধরঞ্জী এলাকা হতে তাকে আটক করে । সে মাদক মামলায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সকালে পুলিশ কয়া গ্রামে ওৎ পেতে থাকা কালে দুই ব্যক্তিকে সন্দেহ হওয়ায়  তাদেরকে থামতে বলে । এসময়  একজন পালিয়ে গেলেও ৭০ বোতল ফেনসিডিল সহ  বান্ধন উড়াওকে আটক করে পুলিশ।
পরবর্তীতে  জামিনে জেলহাজত থেকে বের হয়ে সে পলাতক ছিল। পলাতক থাকা অবস্হায়  গত ২০ নভেম্বর জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক মোঃ আবাস উদ্দীন তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদশ সহ  ৫০ হাজার টাকা জরিমানা করেন।   আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য র‍্যাব  তাকে পাঁচবিবি থানায় সোপর্দ  করেছে ।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version