ইবি প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পুর্নমিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন থেকে আনন্দ র‍্যালি বের করে বিভাগটি। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করে বিভাগটি।

আলোচনা সভায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.মনজুরুল হক। এছাড়াও এসময় বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সহ সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদসহ বিভাগটির অন্যান্য শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়টা বিজ্ঞানের যুগ, কলাকৌশলগত ও উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সাথে মিলিয়ে ধরেন এরকম অধ্যয়নের একটি বিভাগ হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। ২৫ বছর পূর্তিতে আপনাদের অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে মিলন ঘটেছে তার মাধ্যমে সমৃদ্ধ হবে বিভাগ। নিজেদের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক। আপনাদের পুনর্মিলনীর সাফল্য কামনা করছি।

সভা শেষে মিলনায়তনে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, র‍্যাফেল ড্র এবং সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version