মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সেক্রেটারি আশরাফুর রহমান হাকিমের মায়ের স্মরণে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কালকিনি প্রেসক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কালকিনি প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা জাকির হোসেন। পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, দুলাল হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, সহ সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক রমিজ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আক্তারুজ্জামান, কার্যকরি সদস্য মোঃ রোমান বেপারী, রাজীব হোসেন, রনি আহমেদ নিপুল, রাজু আহমেদ, বিএম আজাহার হোসেন, ইসতিয়াক আহমেদ চঞ্চল, বাংলাভিশনের ক্যামেরা পারসন আতিক হাসান সহ মরহুমার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিমের গর্ভধারিনী মা গত ২৭ জানুয়ারি (শনিবার) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version