রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ২৫ জানুয়ারি(বৃহস্পতিবার) সকালে সাজা প্রাপ্ত আসামি সামসু মিয়া (৬৫) মারা যান। তিনি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সামসু মিয়া গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান- ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়।ভোর বেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টায় তিনি মারা যান।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version