শুক্রবার, সেপ্টেম্বর ২৫

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগমকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার ফাসিয়াতলা বাজারে সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এ গণ-সংবর্ধনার আয়োজন করা হয়।

আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামন শাহীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা মসিউর রহমান সবুজ, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাবেক আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান হাওলাদার, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম সরদার, ফাসিয়াতলা বাজার বনিক সমিতির সদস্য সহ অন্যান্যরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version