সোমবার, সেপ্টেম্বর ২১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিজ হাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান তজু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান, শাহীন হোসেন, রেজাউল করিম,নুরুজ্জামান পাপ্পু,সাইফুল ইসলাম, আমিন উদ্দীন, মহিলা ইউপি সদস্য পারভীন খাতুন,বিউটি রানী দাস সহ স্থানীয় সুধীজন।

উল্লেখ্য ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেওয়া হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version