রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ১৩ই জানুয়ারি(শনিবার) সকাল ৭ টা ৩০ মিনিটে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২,৫০০ টাকার দাবিতে মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।বিক্ষোভ এর কারণে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলন রত শ্রমিকরা জানান- দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।আমাদের ৬ দফা দাবি মেনে নিতে হবে।

মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর অ্যাডমিন ম্যানেজার মোঃখালিদ হাসান জানান- শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান-সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version