এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান পরিচালনা করে মৃত্যুঞ্জয় সরকার  (৩৭) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

আটককৃত আসামি মৃত্যুঞ্জয় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের দ্বীনবন্ধু সরকারের ছেলে।
মধ্যনগর থানার ওসি এমরান হোসেন থানার প্রেস রিলিজের মাধ্যমে বিষয় টি নিশ্চিত করে।

শুক্রবার (১২ জানুয়ারি) এএস আই কাজল ও কামাল উদ্দিনের নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে পলাতক আসামি মৃত্যুঞ্জয় সরকার (৩৭)কে গ্রেফতার করা হয়।

মধ্যনগর থানার ওসি এমরান হোসেনের বরাত দিয়ে জানা যায়,গত বছর(২৩ ইং)এর একটি জিআর মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।পরে বিশেষ অভিযান পরিচালনা করে আজ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version