আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার ধানক্ষেতের জমিতে গলা কাটা অবস্থায় মো. আরিফ (১৬) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আরিফ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। বর্তমানে ভিকটিম চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামের গান্ধীর বাড়িতে বসবাস করে। পেশায় সে অটোরিক্সা চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ইছানগর মির্জাবাড়ী এলাকার সম্রাটের গ্যারেজ থেকে জাহেদ নামের এক ব্যক্তির মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে প্রতিদিনের মত বের হয় ভিকটিম।

পরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা চরলক্ষ্যা নিমতলা এলাকার বড়বিলে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version