মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ভরতখালী ইউনিয়নের উল্লাবাজারে আজ ৭ জানুয়ারী রবিবার ভোর ৪টায় সন্ত্রাসীরা রাতের আধারে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। খবর পাওয়ার পর সাঘাটা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এবিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমি গতকাল নিজ এলাকায় ভোট দিতে এসেছি। পরিকল্পিত ভাবে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা আজ ভোর ৪টায় আমার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। প্রথমে প্রতিবেশী ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে বৈদ্যুতিক লাইনে আগুন ধরে পুরো বাড়ি পুড়ে যেতো এবং আমিসহ আমার পরিবারের সদস্যদেরকে ঘুমন্ত অবস্থায় জীবন হারাতে হতো। এধরণের ন্যাক্কারজনক আগুন সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
ব্রেকিং নিউজ
- দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার
- রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা : আবহাওয়া অধিদপ্তর
- ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে
- সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল বোর্ড
- এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- খুলনা বৃক্ষমেলায় সাড়ে ১৩ লাখ টাকার চারা বিক্রি



