বুধবার, সেপ্টেম্বর ৩০

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘অবৈধ নির্বাচন’ বর্জন ও হরতালের সমর্থনে রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি বলেও জানান তিনি। অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়ে আগের রাতেই ব্যালট বাক্স ভরে রেখেছে।

রিজভী আরও বলেন, এই সরকার পতনের জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে। এ সময় দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version