মশিউর রহমান,

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন (সোনালি আঁশ) ভোটগ্রহণের মাত্র ১৭ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দূর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগে তিনি এ সিদ্ধান্ত নেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের নিজ বাসায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম টুকন বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টাবিহীন নামধারী সংগঠন তৃণমূল বিএনপি। আমার মতো সংগঠকের জন্য এ সংগঠন নয়। নির্বাচনের মাধ্যমে সারাদেশের প্রার্থীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণাই উদ্দেশ্য। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয়, বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।

উল্লেখ্য, তৃণমূল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একসময় বিএনপির ডাকসাইটের নেতা ছিলেন তিনি। প্রতীক বরাদ্দের পর শুরুতে তিনি পোস্টার, মাইকিং ও গণসংযোগ করলেও কেন্দ্রের অসহযোগিতার জন্য তিনি চরম অসন্তোষ ছিলেন। প্রেস ব্রিফিংয়ের সময় ব্যবসায়ী জাভেদ ওয়ারেছ সোহেলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version