স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আম গাছের ডালে ঝুলেছিল ২০ বছর বয়সী তরুণ আলামিন মিয়া। খবর পেয়ে উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জঙ্গল থেকে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আগেরদিন শুক্রবার দিনগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে ধারণা পুলিশ ও এলাকাবাসীর। মৃত আলামিন একই গ্রামের রহুল আমিন ও আসমা খাতুন দম্পতির সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, আলামিন মিয়া পেশায় একজন ইটভাটার শ্রমিক। দুদিন আগে (বৃহস্পতিবার) বাড়িতে আসে। শুক্রবার সন্ধ্যায় মৃতের বড় ভাইয়ের কথামত আলামিন গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রাখে। এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। রাত বেশি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন মৃতের বাড়ির লোকজন।

একপর্যায়ে বাড়ির উত্তর পাশের একটি জঙ্গলে আম গাছের ডালে আলামিনের গলায় প্লাস্টিকের দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে দেখতে পান স্বজনরা। শনিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামিন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা ওসি মো. লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version