আল নোমান শান্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে মিছিলে মানুষের ঢলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক তেরী বাজার বালুর ঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী সবার উদ্দেশ্যে বলেন, দুর্গাপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে এক বিশাল মিছিল বের হয় সেখানে অংশ নেওয়া হাজারো নেতাকর্মীদের নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয় পুরো উপজেলা শহর।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version