সোমবার, সেপ্টেম্বর ২১

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের-২০২৪ সালের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস সভাপতি ও দৈনিক মুক্ত খবরের পাথরঘাটা প্রতিনিধি আরিফ তৌহীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক নয়া দিগন্তের পাথরঘাটা সংবাদদাতা এএসএম জসীম সহ-সভাপতি, আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ যুগ্ন-সাধারণ সম্পাদক, দ্যা মেইল বিডি.কমের পাথরঘাটা প্রতিনিধি মো: মহিবুল সাংগঠনিক সম্পাদক, দৈনিক ঢাকা প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি বিএ সাকিব কোষাধ্যক্ষ, সদস্য জিনিউজের২৪.কমের পাথরঘাটা প্রতিনিধি রফিকুল ইসলাম কাকন, এসএম জসিম বাংলা টেলিভিশন, সহযোগী সদস্য নাসির উদ্দীন দৈনিক সমাজ দর্পন, কাশেম রাসেল পদ্মা নিউজ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version