রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এ মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে ৩ জানুয়ারি(বুধবার) বিকেলে গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রোমান আলী টুসির নির্বাচনী এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়াক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

সভায় আরও বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলার চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান,সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় নেতা রিয়াজ বাবু, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর সদর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল হক, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির মোড়ল,গাজীপুর জেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন সহ আরো অনেকে।

অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন- গাজীপুর সদর এলাকার এটা আমার শেষ জনসভায় আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে নৌকার বিকল্প অন্য কিছু নেই এবং গাজীপুর সদর উপজেলার দীর্ঘদিনের গ্যাজেটভুক্ত জমির সমস্যার সমাধানের ও প্রতিশ্রুতি দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version