জেলা প্রতিনিধি,নড়াইল:

নড়াইলের সদর উপজেলায় গাঁজাসহ মো. আব্দুল্লাহ ভুঁইয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধায় সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের রামসিদ্ধি মোড় থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

এদিন রাতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো.আব্দুল্লাহ ভুঁইয়া কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত আহমেদ ভুঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার
সন্ধ্যায় নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো.ফারুক হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমান এবং আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রামসিদ্ধি মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ ভুঁইয়া নামে ওই যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version