জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়। নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) সকালে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী।

জেলায় মাধ্যমিক স্তরে মোট বইয়ে চাহিদা ছিলো ১১ লাখ ২৯ হাজার ৪৮৬টি, এবং প্রাথমিক পর্যায়ে চাহিয়া ছিলো তিন লাখ ৬৬ হাজার ৪১৭টি। প্রাথমিকের চাহিদা অনুযায়ী সব বই পাওয়া গেছে, মাধ্যমিক স্তরের এখনো সব বই আসেনি।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়, কালেক্টরেট বিদ্যালয়, পুলিশ লাইনস বিদ্যালয়সহ জেলার তিনটি উপজেলার সরকারি -বেসরকারি মাধ্যামিক, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদরাসায় এ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version