জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি :
ফেনীতে মাশকুরা আক্তার মমো (১৮) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার ২৫ ডিসেম্বর দুপুরের দিকে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা স্কুল গেইটে এ ঘটনাটি ঘটে। ঝলসে যাওয়া মাশকুরা আক্তার মমো ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার আবদুল খালেকের মেয়ে।

ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরন করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহত মমোকে দেখে এসেছেন এবং খুব দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version