মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে জেংঝু বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিশেষ আলোচনা সভা এবং কেক কেটে বিজয় দিবস উদ্যাপন করা হয়।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: আশরাফুল আলম সহযোগী অধ্যাপক, ঝেংঝু বিশ্ববিদ্যালয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম পিএইচডি গবেষক ঝেংঝু বিশ্ববিদ্যালয়, মোঃ আবুল কালাম আজাদ পিএইচডি গবেষক ঝেংঝু বিশ্ববিদ্যালয়, মোঃ আলমগীর হোসেন পিএইচডি গবেষক ঝেংঝু বিশ্ববিদ্যালয় এবং ঝেংঝু বিশ্ববিদ্যালয় ও হেনান ইউনিভার্সিটি অফ টেকনলোজির বাংলাদেশী শিক্ষার্থীসহ বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ছাত্র-ছাএীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. মো: আশরাফুল আলম। তিনি বাংলাদেশী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেক এ যেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে। দেশের মেধাবী শিক্ষার্থীরা যেন দেশের স্বার্থে কাজ করে। কারণ এরাই দেশের ভবিষ্যৎ।
আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ সুমন, মোঃ আপন ইসলাম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আকাশ।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় চীনের হেনান প্রভিন্স এর ঝেংঝু শহরের রমীশ চাশকা রেস্তোরাঁয়।
তথ্য ও চিত্রেঃ
মোঃ নাঈম হোসেন,চীন।
মোঃ রাসেল আহম্মেদ,চীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version