রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর উপজেলা প্রশাসন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ একাত্তরের বীর সেনানীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ নানা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। এতে দুই ইভেন্টে ক গ্রুপে ১ম স্থান অজর্ন করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসন স্কুল এবং তারাগঞ্জ কারিগরি বিএম কলেজ দুই ইভেন্টে ৩য় স্থান অজর্ন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version