এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বিজয় দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।

শনিবার প্রথম পহরে মধ্যনগর বাজার প্রাঙ্গণে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশ। পরে একে একে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মধ্যনগর বিশ্বেশ্বরী স্কুল এন্ড কলেজ মাঠে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা , মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version