ঝালকাঠি প্রেসক্লাব নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও বাসস প্রতিনিধি এডভোকেট মো. আককাস সিকদার। এর আগে তিনি ২০১৪-২০১৫,২০১৬-২০১৭ এবং ২০২০-২০২১ মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রেসক্লাব নির্বাহী পরিষদের ১৩ পদের মধ্যে সাধারণ সম্পাদক,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নির্বাহী সদস্য ৪ টি পদসহ ৭ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ভোট গ্রহণ প্রয়োজন হবে না। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাধারন সম্পাদক পদে আককাস সিকদার, ক্রিড়া সম্পাদক পদে ডিবিসি নিউজের অলোক সহা, প্রচার ও প্রক্শনা সম্পাদকপদে আরটিভির জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য চারটি পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য্য ও মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু উল্লেখিতদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
সভাপতি, সহ-সভাপতি (২টি), সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।
সভাপতি পদে – কাজী খলিলুর রহমান ও দুলাল সাহা,সহ-সভাপতি পদে- আল-আমিন তালুকদার, মানিক রায় ও মাসউদুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে- আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ ও কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে – তরুন সরকার ও শফিউল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক পদে- বরকত মৃধা ও মঈনুল হক লিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেণ নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু। তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গ্রহণের পর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হবে। মধ্যহ্ন ভোজ ও সাধারণ সভা শেষে বিকালে ভোট গণনা ও নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
ব্রেকিং নিউজ
- বজ্রপাতে নেত্রকোনার কেন্দুয়া ও মদনে প্রাণ গেল ৩ জনের
- বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা?
- শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ
- শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ
- জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- নতুন অর্থনৈতিক কৌশলে বিদেশি সহায়তায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অন্তর্ভুক্ত হবে : পরিকল্পনা মন্ত্রী
- জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবেশমন্ত্রী



