মো: আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নির্বাচন কমিশনে আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান তোতা। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছেন স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামানের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে প্রথমে তার আবেদনটি স্থগিত রাখা হয়। পরে বিকেল ৪টার সময় তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে মনোনয়ন বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা খালেকুজ্জামানের মনোনয়ন বাতিল করেন। এরপর খালেকুজ্জামান নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি করে আজ তার মনোনয়ন ফিরে দেয় কমিশন।

এদিকে খালেকুজ্জামানের প্রার্থীতা ফিরে পাওয়ার খবর শুনে উচ্ছ্বসিত তার কর্মী সমর্থকেরা। আজ সন্ধ্যা ৭টার নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আনন্দ মিছিল করেন কর্মী-সমর্থকেরা।

খালেকুজ্জামান তোতা নওগাঁ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পায়নি। সেকারনে তিনি ওই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা জমা দিতে হয়। ওই ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ত্রুটিবিচ্যুতির কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে খালেকুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version