দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

দোকানের তালিকায় প্রদর্শন নেই পেঁয়াজের মুল্য, সে পেঁয়াজ বেশি দামে বিক্রি করে ছয় হাজার টাকা জরিমানা গুনলেন দুই দোকানী।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় বাজারের দুই দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান। এসময় অভিযানে সহায়তা করেন দুর্গাপুর থানা পুলিশের সদস্যরা।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন,২০০৯ অনুসারে দুই দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version