ভোলা প্রতিনিধি॥
মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে ভোলার লালমোহনে রওনক রুহামা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদ মিয়ার হাট দাখিল মাদ্রাসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় বন্ধুমহল ক্রিকেট একাদশ বনাম ফুলতলা ক্রিকেট একাদশ।খেলায় টসে জিতে বন্ধুমহল ক্রিকেট একাদশ নামক দলটি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পরে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ফুলতলা ক্রিকেট একাদশ কে ৯১ রানের টার্গেট দেয়। নির্ধারিত ওভার খেলে এক উইকেট হারিয়ে ৯১ রান তুলে বিজয়ী হন ফুলতলা ক্রিকেট একাদশ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস।

খেলায় মো. মাকসুদ খানের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মো.আরিফুর রহমান ও মো. সুমন।

খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিটি ম্যাচ বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খোকন মিলিটারি,মো.মোবারক হোসেন, ফজলুল করিম, মোসলেউদ্দীন সিরাজি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান,কাশেম দালাল।

এছাড়াও আয়োজক কমিটির সদস্য বৃন্দসহ খেলা প্রেমীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version