সোমবার, সেপ্টেম্বর ২১

কে. এম. সাখাওয়াত হোসেন : ২৪ কেজি গাঁজাসহ দুজন মাদক বিক্রেতাকে আটক করছে র‌্যাব-১৪। তাদের দেহ তল্লাশী করে মাদক বিক্রির নগদ এক লক্ষ ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল এবং একটি ডিজিটাল স্কেল (মাপার যন্ত্র) জব্দ করা হয়েছে।

আটকরা হলো- কিশোরগঞ্জের সদর উপজেলার করমালী গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩)। আরেকজন ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানাধীন গুনপুর (গনকমোড়) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. অপু (৩২)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, গত সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন পাকুন্দিয়া গ্রামের জনৈক মো. নাজমুল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা ব্রাহ্মনবাড়িয়া জেলা হতে এসব মাদক সংগ্রহ করে। সেগুলো পাইকারী বিক্রয় করার জন্য নাজমুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। আটককৃতদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version