মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ট্রাকের ধাক্কায় নিছম ইসলাম (৩০) নামের সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের লিটন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিছম ইসলাম পার্শ্ববর্তী জেলা বগুড়ার আদমদিঘী উপজেলার সান্ধিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিছম ইসলাম গোল্ডলীফ সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নওগাঁ শহরের দোকানগুলোতে অর্ডার নিতে যাচ্ছিলেন তিনি। পথে লিটন ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রিজে ওঠা মাত্রই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিছম ইসলামকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন নিছম। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version