কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার(৯ ডিসেম্বর) বিকালে শমশেরনগর বাজারে বিভিন্ন মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করায় এ ৫টি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে ও একটি বেকারীর বিস্কুট জব্দ করা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ানের নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশের সহায়তায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে শমশেরনগর বাজারের ৫টি মোদির দোকানে কেজিতে ৭০/৮০ টাকা পেঁয়াজের দাম বৃদ্ধি করার অভিযোগে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকরভাবে খোলাবাজারে বেকারীর বিস্কুট বিক্রি করায় কয়েক ব্যাগ বিস্কুট জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রইছ আল রেজুয়ান ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে সকল বাজারেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল চালান: দুর্গাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
- পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি
- রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের উচ্ছ্বাস
- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
- মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
- শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী


