স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে নেত্রকোণায় ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে “প্রজন্ম শপথ” স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধ আলহাজ মো. নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version