সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দুই কেজি গাঁজা সহ বউ ও শাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোছা: কুলছুমা বেগম (৪০) ও মোছা: আসমা বেগম (৩০)। এসময় মো. আব্দুল জলিল (২০) কে দৃত করে তাদের হেফাজতে থাকা গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের অন্তর্গত নতুনপাড়া বাজারের আদিল ফার্নিচারের দোকানের সামনে বিশ্বম্ভরপুর টু তাহিরপুরগামী পাকা রাস্তা দিয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যবসায়ী গাজা পরিবহন করছে এমন সংবাদ পেয়ে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক এর নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান টিমের এসআই (নিঃ) মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা করেন। এসময় তাদের উভয়ের কাছে ১ কেজি করে গাঁজা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, অপরাধ দমন, আসামি গ্রেফতার, মাদক উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশ্বম্ভরপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version