Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

চাঁপাইনবাবগঞ্জে ককটেল-ককটেল তৈরীর সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ কারিগর তরিকুল গ্রেফতার

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ককটেল তৈরীর গোপন আস্তানা থেকে মঙ্গলবার রাতে ককটেল, ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২৮), জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামীর মৃত ইয়াসিন আলীর ছেলে।
র‌্যাব জানায়,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ে তথ্যের ভিত্তিতে ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করে।
তরিকুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাইদুল ইসলাম ওরফে রানার বাড়ীটি ককটেল তৈরীর গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ ঘটনার সাথে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মনাকষা ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরীর কারিগর তরিকুল ইসলাম কে তাঁজা ককটেল-৫টি, লোহার হাশুয়া-১১টি, কুড়াল সৃদশ স্টিলের পাইপ-২টি, চাকু-৫টি, মোবাইল ফোন-১টি, ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা-১৭টি, ব্লেডের ভাংগা অংশ-২৫০ গ্রাম, বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা-৪০ গ্রাম, লাল ও স্বচ্ছ টেপ-২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Exit mobile version