Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

শিবগঞ্জে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে মৃত মনসুর আলীর ছেলে রেজাউল করিম ডালিমের বাসায় এই ঘটনা ঘটে। রেজাউল করিম ডালিম জানায়, গতরাতে আমার বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার জানাল গ্রিল কেটে বালা ৪ টা, আংটি ৬ টা, কানের ৪ জোড়া, গলার পাতাহার চেন ১, চেন ১ টা, মোবাইল ৩ টা নগদ ৭২ হাজার ৫০০ টাকাসহ মোট প্রয় ৮ লক্ষ টাকা। চুরি করে নিয়েগিয়াছে। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, কানসাট এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version