শুক্রবার, সেপ্টেম্বর ১৮

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৪০ পিস ইয়াবাট্যাবলেট সহ ২জন গ্রেপ্তার।
রবিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এর দিক-নির্দেশনায় ও এস.আই. তীথংকর দাস সঙ্গীয় একটি দলসহ লেমন গার্ডেন রোডে অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এস.আই তীথংকর দাস জানান, মোহাম্মদ রুমেল(৪০) পিতা-মৃত. পংকি মিয়া, সাং-শ্যামের কোনা, থানা-সদর, জেলা-মৌলভীবাজার ও মোঃ ফরহাদ(২৭), পিতা-মোঃ নিজাম মিয়া, সাং-দক্ষিন মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল। এই দু’জনকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version