শুক্রবার, অক্টোবর ১৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশ অনুযায়ী ময়মনসিংহের জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বদলি করে দেওয়া হয়েছে সুনামগঞ্জের ডিসিকে।

আর সুনামগঞ্জে দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ের উপ-সচিবকে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহের ডিসিকে ইসির নির্দেশনা অনুযায়ী প্রত্যাহার করেছে মন্ত্রণালয়। তাকে স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব পদে দেওয়া হয়েছে। আর অন্যদের বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জকে বদলি করে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হলো। আর মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিবকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জে বদলি করা হলো।

এর আগে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় ইসি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version