জবি প্রতিবেদক,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম বলেছেন, শিক্ষার্থীদের সুবিধার্থে হল ও নতুন ক্যাম্পাস নিয়ে কাজ করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আগে দরকার।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন  উপাচার্য হয়ে যোগদান করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে সেগুলো আমাদের সকলের জানা। বিশ্ববিদ্যালয়ের হল নেই জেনেছি আগেই শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি আগে ভাবতে হবে। এছাড়া যেসকল সমস্যা আছে একেক করে সমাধান করা হবে। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

এসময় উপাচার্য বলেন,বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণা ও রিসোর্স বাড়াতে হবে। গবেষণায় ও রিসোর্সের মাধ্যমেই জগ্ননাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

প্রসঙ্গত, অধ্যাপক ড.সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
###

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version