মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় রাস্তার পাশ থেকে রিংকু (২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার তিলোকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর বেড়িবাঁধের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিংকু পাশের জেলা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, বেলা ১২টার দিকে পথচারীরা মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version