পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলা  সাদুল্লাপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ চায়না বেগম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে  উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের বসতবাড়ি থেকে ৫২ পিস ইয়াবাসহ ওই  নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া চায়না বেগম ওই গ্রামের নুরে আলম সিদ্দিকী স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নারী পুলিশ সদস্য সুলতানা রাজিয়ার দ্বারা চায়না বেগমের দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গাইবান্ধা জেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version